ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬১ Time View
সাত বছর পর বিএনপির বর্ধিত সভা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বহুল প্রতীক্ষিত এই সভা হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে। সকাল ১০টায় এই বর্ধিত সভা শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তব্য রাখবেন তিনি।
অনুষ্ঠানটির যাবতীয় প্রস্তুতি কাজ রাতের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বর্ধিত সভার প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন শেষে বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে এসব কথা বলেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চার দিন পর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবরণ করেন তিনি।
জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ছয় স্তরের সাড়ে তিন হাজারের বেশি নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় অংশ নিচ্ছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ রয়েছেন।
এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ থাকবেন।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের বর্ধিত সভার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে। রাতের মধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। আগামীকাল সকাল ১০টায় এই সভায় শুরু হবে। আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আসবেন তাদের খাওয়াদাওয়া, ডাইনিং, স্যানিটেশন, চিকিৎসা সেবা প্রভৃতি বিষয়ে আমাদের যারা দায়িত্বে আছেন তারা তদারকি করছেন। মেডিকেল থাকবে যেখানে সার্বক্ষণিক তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। একটি ফিল্ড হাসপাতাল থাকবে যেখানে কিছু বেড থাকবে জরুরি চিকিৎসা সেবা দেবার জন্য।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার

Update Time : ০৫:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫