ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ১৪১ Time View

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।

বুধবার (২ জুলাই) ঢাকা রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ-বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের হাতে।

এর আগে গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এ ছাড়া ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশও দেয়া হয়।

নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

Update Time : ০১:০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫