ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬

সালমান এফ রহমান এবং আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম কোর্ট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়।

পুলিশ চাওয়া ১০ দিনের রিমান্ডই মঞ্জুর করেছে আদালত।

এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোনো আইনজীবী ওকালতনামা জমা দেয়নি। একইসাথে রাষ্ট্রপক্ষে কোনৈা আইনজীবী উপস্থিত ছিল না।

হত্যা মামলার বাদি আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

বুধবার দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালাত প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বহনকারী গাড়িতে বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা ছুড়ে মেরেছে বলে জানা গেছে।

সেখানে দুপুর থেকেই বিক্ষোভ করছে আইনজীবীরা। এ সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। অনেকের হাতেই ডিম দেখা যায় ওই সময়।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে

সালমান এফ রহমান এবং আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

Update Time : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪