ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনোফার্মের ৩০ লাখ টিকা আসছে আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৩০১ Time View

আজ রাতে চীন থেকে আসছে সিনোফার্মের ৩০ লাখ টিকা আসছে। রাত ১০টা, ১টা ও ৩টায় বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এসব টিকা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের কাছ থেকে কেনা টিকার তৃতীয় চালান এটি। চীনের সিনোফার্মের কাছ থেকে তিন মাসে দেড় কোটি টিকা কিনছে সরকার।

এর আগে চলতি মাসের ১৭ তারিখ রাতে দুই দফায় দেশে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের আরও ২০ লাখ টিকা দেশে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশকে নিরবচ্ছিন্নভাবে টিকা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে চীন।

এর আগে কেনার বাইরে বাংলাদেশকে দুই দফায় উপহার হিসেবে চীন সিনোফার্মের ১১ লাখ টিকা দিয়েছে। চীন গত মে মাসে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা প্রথম বাংলাদেশে পাঠায়। পরে চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ সিনোফার্মের টিকা দেশে আসে জুনে।

Tag :
জনপ্রিয়

সিনোফার্মের ৩০ লাখ টিকা আসছে আজ

Update Time : ০৪:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১