সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে অন্তত ৪৮০ বার আঘাত হেনেছে ইসরায়েছি সামরিক বাহিনী। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভাণ্ডার, নৌবাহিনী স্থাপনা, বিমানবন্দর, এবং ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ আল-বাইদা এবং লাতাকিয়া বন্দরে থাকা ১৫টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া দামেস্ক, হোমস, তারতুস এবং পালমিরার মতো শহরগুলোতে অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
তবে ইসরায়েলি ট্যাংক সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পৌঁছেছে এমন খবরকে গুজব বলে দাবি করেছে আইডিএফ। যদিও তাদের হামলার ফলে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তজার্তিক ডেস্ক 














