ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত

সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলায় আবাসিক ভবনগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

পালমিরা শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা একটি প্রাচীন শহর। এটি ২০১৫ সালে আইএসের দখলে চলে যায় এবং ওই সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়। পরে সিরিয়ার সেনাবাহিনী শহরটি পুনর্দখল করে।

বুধবার (২০ নভেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল-তানাফ অঞ্চল থেকে পালমিরায় এই বিমান হামলা চালানো হয়। ইরাক সীমান্তের কাছে অবস্থিত আল-তানাফ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

Update Time : ০৫:০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪