ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়লো

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্তের আলোকে আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনার পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আরও এক দফা মেয়াদ বাড়ানো হলো যা ১৪ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়লো

Update Time : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১