ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

সুদান থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পারিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

সুদান থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পারিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সুদানের আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস- আরএসএফ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের ক্ষমতার দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর শনিবার তাদের সব কূটনীতিক ও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
আরএসএফের সহযোগিতায় ৬টি মার্কিন বিমানে করে দেশটির কূটনীতিকরা সুদান ছাড়েন।
এ ছাড়াও অন্য দেশের নাগরিকরা শনিবার রাজধানী খার্তুম থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত লোহিত সাগরের একটি বন্দর দিয়ে সুদান ছেড়েছেন।
সৌদি আরবের সহযোগিতায় লোহিত সাগরের বন্দর দিয়ে সুদান থেকে পালাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ।
উল্লেখ্য, সুদানে গত ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী আরএসএফ মধ্যে লড়াই চলছে।রাজধানী খার্তুমের পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ।
সুদানে ক্ষমতা ভাগাভাগি করে সরকার চালাচ্ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান, যিনি কার্যত দেশটির নেতা এবং আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগালু, যিনি ছিলেন উপ-নেতা। কিন্তু এই দুইজনের ক্ষমতার দ্বন্দ্বে দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছে।
এ পর্যন্ত ক্ষমতার এই লড়াইয়ে কমপক্ষ্যে ৪১৩ জন নিহত এবং সাড়ে ৩ হাজার মানুষ আহত হয়েছেন।
Tag :

ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’

সুদান থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পারিবারের সদস্যদের সরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

Update Time : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩