ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুদানে দুই বাহিনীর সংঘর্ষে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে ১৮৫ জনের

সুদানের রাজধানীতে আধাসামরিক বাহিনী আরএসএফ এবং নিয়মিত সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী লড়াইয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যেই সংঘর্ষে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৫ জনের। এছাড়াও সংঘর্ষের ফলে আরও অন্তত এক হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুই বাহিনীর মধ্যে ব্যাপক উত্তেজনা চলার পর শনিবার (১৫ এপ্রিল) হঠাৎ করে লড়াই শুরু হয়। এরপর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খার্তুমের রাস্তা নির্জন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আধাসামরিক বাহিনী দাবি করেছে যে তারা প্রেসিডেন্টের বাসভবন, বিমানবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের দখল নিয়েছে।

এদিকে, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর এই সংঘর্ষে এরই মধ্যে জাতিসংঘের অধীনস্থ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তিন কর্মীর মৃত্যু হয়েছে। এর পরপরই সাময়িকভাবে দেশটিতে সব পরিষেবা বন্ধ করে দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস দেশটিতে চলা এই পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে আখ্যা দিয়েছেন।

সুদানে প্রস্তাবিত বেসামরিক সরকারে কে একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করবেন- তা নিয়ে বিবাদ তৈরি হয়েছে। যেখানে একটি বেসামরিক সরকার পুনপ্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে মতৈক্যে পৌঁছানোর এক চেষ্টা ব্যর্থ হয়- যার পেছনে আরএসএফের ১ লাখ সদস্যকে সেনাবাহিনীতে
সামরিক বাহিনীর এ দুই অংশের মধ্যে সংঘাতের একপর্যায়ে বৃহস্পতিবার আরএসএফ উত্তরের মেরওয়ে শহরের একটি সামরিক ঘাঁটির কাছে তাদের সেনাদের মোতায়েন করে। সুদানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, তিনি তার ডেপুটি এবং আরএসএফের অধিনায়ক মোহামেদ হামদান দাগালোর সাথে আলোচনা করতে ইচ্ছুক।

জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতাসীন হবার পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা।

Tag :

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

সুদানে দুই বাহিনীর সংঘর্ষে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে ১৮৫ জনের

Update Time : ০৪:০০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩