ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় ২০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় ২০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলে সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এক আঞ্চলিক গভর্নর বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেইন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারা সাম্ব বলেন, ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বেশ কিছু মরদেহ সাগরে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় উদ্ধারকারী এবং নৌবাহিনীর সদস্যরা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।
ডুবে যাওয়া ওই নৌকায় কতজন আরোহী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি বাদারা সাম্ব। তবে জীবিত উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, এই সংখ্যা কয়েকশ হতে পারে। আলফা বালদে নামে জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, ওই নৌকাটিতে প্রায় ২০০ আরোহী ছিল।
আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের কাছে স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার জন্য সেনেগালের উপকূলগুলো জনপ্রিয় হয়ে উঠছে। ফলে এই রুটে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বাড়ছে।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, আটলান্টিক দ্বীপপুঞ্জে আগত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেনেগাল এবং মরক্কোর নাগরিক। স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালে ক্যানারিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, যা তিনগুণ বেড়েছে।
Tag :

Update Time : ০৯:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪