ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতি বিদ্রোহীদের

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে।

তিনি জানান, সৌদি রাজধানী রিয়াদ ও লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে এসব অভিযান চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল স্থাপনা।

ইয়াহিয়া সারে দাবি করেন, এসব হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত বিমান হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

হুতি মুখপাত্রের অভিযোগ, গত এক সপ্তাহে ইয়েমেনজুড়ে সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই দেশটির বিভিন্ন স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসার দাবি করছে হুতিরা। এর মধ্যে লোহিত সাগরে সৌদি মালিকানাধীন বা সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করেও হামলার অভিযোগ রয়েছে।

Tag :

ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতি বিদ্রোহীদের

Update Time : ০৩:২৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬