ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। ফলে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)।

শুক্রবার (৯ জুলাই) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
গালফ নিউজ জানায়, আগামী ২০ জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
বিশ্বের মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে জিলহজ মাসের দশম দিন ঈদুল আজহা উদযাপিত হয়।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানায়। কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তাহলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আদালতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
Tag :

সৌদিতে ঈদুল আজহা ২০ জুলাই

Update Time : ০৫:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১