ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

হঠাৎ বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে সৌদি আরব, ‘রেড অ্যালার্ট’ জারি

হঠাৎ বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে সৌদি আরব। এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি দেশটি। রিয়াদ, জেদ্দাসহ কয়েকটি শহরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তর তাবুক অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে।

উচ্চ-গতির বাতাস, দৃশ্যমানতা হ্রাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার শঙ্কা জানিয়ে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া সংস্থা।

এদিকে বুধবার (২০ মার্চ) পর্যন্ত সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের কারণে জনসাধারণকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স বিভাগ।

এনসিএম মাঝারি থেকে ভারি বজ্রঝড়েরও পূর্বাভাস দিয়েছে, যার সঙ্গে সক্রিয় বাতাস, ধূলিঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। যা মদিনা, তাবুক, মক্কা এবং বেশ কয়েকটি উত্তর ও উপকূলীয় অঞ্চলকে প্রভাবিত করবে।

এছাড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং বন্যা বা বৃষ্টির পানি জমে থাকা-প্রবণ এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

হঠাৎ বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়েছে সৌদি আরব, ‘রেড অ্যালার্ট’ জারি

Update Time : ০৫:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪