ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ২০৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন তিনি। এসময় দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

এদিন বেলা ১১টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শেখ হাসিনা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

শেখ হাসিনা গাড়িবহর নিয়ে বিমানবন্দর থেকে হজরত শাহজালালের (রা.) মাজারে আসেন। সেখান থেকে তিনি যাবেন হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে।

দুই সুফি সাধকের মাজার জিয়ারতের পর মধ্যাহ্নভোজ শেষে মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতির প্রচারণা।

নগরের হযরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার ও সমাবেশস্থল আলিয়া মাদরাসা ময়দানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েকদিন আগে থেকেই বিশেষ বাহিনী ও পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে সমাবেশস্থল মাদরাসা মাঠ। মঙ্গলবার থেকে মাঠ সংলগ্ন সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

সূচি অনুযায়ী: বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন ৩০ ডিসেম্বর নিজ জেলা গোপালগঞ্জ, তারপর মাদারীপুরে যাবেন তিনি। ওই দিন প্রথমে গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। তারপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয়

সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

হযরত শাহজালালের (রা.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী

Update Time : ১০:০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩