ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১০১ Time View

দুইদিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছায়। এর কিছু আগে, রাত ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি আরও জানান, ডাক্তারদের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

গত বুধবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার মেডিকেল বোর্ডের পরামর্শে। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর আগেও গত ২৮ আগস্ট তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে যান।

দীর্ঘদিন ধরেই নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসা নিচ্ছেন।

Tag :

দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Update Time : ০৫:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫