ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে

১১ আগস্ট (বুধবার) থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো, আজ বা কালের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তিনি বলেন, কোনটি কখন খোলা হবে, কতটুকু পরিসরে খোলা হবে সেটা দেখতে হবে। তবে কঠোরভাবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় সেদিকে কঠোর ব্যবস্থা থাকবে।

‘আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে কাজও করতে হবে। মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

টিকার বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল (শনিবার) থেকে গণটিকা চালু হয়েছে, এটি ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। টিকা কার্যক্রমের মধ্যে দোকানদার, যাদের বাইরে যেতে হয়, ইমাম-মুয়াজ্জিন, ড্রাইভার-হেল্পারদের প্রায়োরিটি দিয়েছি। যাদের বাইরে আসতে হয় মানুষের সঙ্গে মিশতে হয় তাদের প্রায়োরিটি দিচ্ছি।

এছাড়া যারা সবজি ব্যবসায়ী, রিকশাচালকসহ যাদের বিভিন্ন কারণে মানুষের সংস্পর্শে আসতে হয় তাদেরও অগ্রাধিকার দিয়েছি। সেখানে বয়স্ক ও মুক্তিযোদ্ধাও আছে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করেই বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানান তিনি।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে

Update Time : ০৯:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১