ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। চারে খেলতে নেমে বাংলাদেশ অধিনায়ক ব্যাটিং করেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। মাহমুদউল্লাহ ৫২ বলে দেখা পান হাফসেঞ্চুরির। ৪টি চারে ইনিংসটি সাজানো ছিল। শেষ ওভারে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার অভিষিক্ত বোলার নাথান এলিস।

বাংলাদেশঃ ১২৭/৯ (২০ ওভার)

মিরপুর শেরে বাংলায় চলছে সিরিজ জয়ের ম্যাচ। জিতলেই গড়া হবে নতুন ইতিহাস। এমন এক ম্যাচে টসভাগ্যও টাইগারদের পক্ষে। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অজি বোলারদের তোপের মুখে পরে টাইগাররা। ৮১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

এদিন শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেড় ঘন্টারও বেশি দেরী হয় ম্যাচ শুরু হতে। সন্ধ্যা ৭টায় টস করতে নামে দুই অধিনায়ক। সিরিজের গুরুপ্তপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। জশ হ্যাজলেউডের ওভারের শেষ বলের সুইং বুঝতে না পেরে ব্যাট ধরে উইকেটের পেছনে ক্যাচ হন নাইম (১)।

পরের ওভারে বল হাতে নিয়েই সাফল্য পান অ্যাডাম জাম্পা। প্রথম বলেই অসি লেগস্পিনারকে সুইপ করতে গিয়ে মিস করেন সৌম্য। এলবিডব্লিউয়ের আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১১ বলে ২ রান করে সাজঘরে ফিরতে হয় টানা অফফর্মে থাকা সৌম্যকে। ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। পরে জুটি গড়েও ফিরতে হয় সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহকে।

Tag :

১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

Update Time : ০৩:১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১