ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

১৩২ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

১৩২ জন আরোহী নিয়ে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

চীনের সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ নামের যাত্রীবাহি ওই বিমানটির উদ্ধারকাজ চলছে।

ভারতের দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চীনের গোয়ানজি এলাকার উঝউ শহরের কাছে গ্রামাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়।

বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের ইস্টার্ন ফ্লাইট এমইউ৫৭৩৫ সিডিউল অনুযায়ী গোয়ানজিতে পৌঁছতে পারেনি।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটি কুনমিং শহর থেকে রওয়ানা করেছিল। তবে এ নিয়ে বার্তাসংস্থা এএফপির কাছে কোনো মন্তব্য করেনি চায়না ইস্টার্ন।

বিবিসির খবরে বলা হয়, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ।

চীনের বিমান সংস্থাগুলো নিরাপত্তা সংক্রান্ত রেকর্ড অনেকটাই ভালো। সর্বশেষ একযুগ আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেছিল।

২০১০ সালের আগস্টে ওই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪২ জনের প্রাণহানী হয়েছিল। ওই বিমানটি হারবিন থেকে ওয়াইচুনে যাচ্ছিল।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩২ আরোহী নিয়ে চীনে বিমান বিধ্বস্ত

Update Time : ১১:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২