ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

২০২০ সালে দেশে ৬৫৮ জন এইডস রোগী শনাক্ত, মারা গেছেন ১৪১ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • ৫৩৪ Time View
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়
বাংলাদেশে ২০২০ সালে ৬৫৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১৪১ জন। সরকার বিনামূল্যে এইডস রোগীদের চিকিৎসা ও পরীক্ষা ব্যবস্থা চালু রেখেছে। তবে দেশে এইচআইভি-এইডস এখনো প্রবল সমস্যা নয়। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে এই সমস্যা মোকাবেলা করা কঠিন হবে না।
স্বাস্থ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’।
স্বাস্থ্য অধিদফতরের এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম জানান, ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নতুন শনাক্ত হওয়া ৬৫৮ জন এইডস রোগীর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর রয়েছে ১২৪ জন।
তিনি আরো বলেন, চলতি বছরে মোট শনাক্ত হওয়া ৬৫৮ জনের মধ্যে পুরুষ ৭৬ শতাংশ, নারী ২১ শতাংশ আর তৃতীয় লিঙ্গের রয়েছেন তিন শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ২৫ থেকে ৪৯ বছরের মধ্যের ব্যক্তিরা।
নতুন শনাক্তের মধ্যে ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে রয়েছেন ৭৪ দশমিক ২০ শতাংশ, শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে রয়েছেন এক দশমিক ৮৮ শতাংশ।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশ থেকে এইডস আগামী ২০৩০ সালের মধ্যে নির্মূল করার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশ্বের অন্যান্য দেশে যখন এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে, তখন আমাদের দেশে এই সংখ্যা ক্রমশ কমে আসছে।
Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

২০২০ সালে দেশে ৬৫৮ জন এইডস রোগী শনাক্ত, মারা গেছেন ১৪১ জন

Update Time : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০