ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে নিষিদ্ধ করেছেন ট্রাম্প গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ, নতুন চুক্তির দাবি ট্রাম্পের পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত প্রশিক্ষণের সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে ১২১২টি পাতানো হয়েছে

২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে ১২১২টি পাতানো হয়েছে বলে অভিযোগ করেছে ‘স্পোর্টর‌্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস’ নামের একটি সংস্থা।

এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত খেলা খতিয়ে দেখে যে,সেখানে দুর্নীতি হয়েছে কি না। স্পোর্টর‌্যাডার ২৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে লেখা হয়, ২০২২ সালে ৯২টি দেশে ১২ ধরনের খেলায় মোট ১২১২টি ম্যাচ পাতানো হয়ে থাকতে পারে।

‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামের বিশেষ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন খেলা তদন্ত করে দেখে এই সংস্থা।

সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফুটবলে। ৭৭৫টি ফুটবল ম্যাচে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এ ছাড়া ২২০টি বাস্কেটবল ম্যাচ, ৭৫টি টেনিস ম্যাচেও ফিক্সিংয়ের গন্ধ রয়েছে। তালিকায় ক্রিকেট রয়েছে ছয় নম্বরে।

কিন্তু এক বছরে ১৩টি ক্রিকেট ম্যাচে ফিক্সিং কম নয় বলে জানিয়েছে স্পোর্টর‌্যাডার। ক্রিকেটে এখনো পর্যন্ত এক বছরে এত ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেনি।

Tag :

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে ১২১২টি পাতানো হয়েছে

Update Time : ০৬:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩