ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৫৩৩ Time View

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাত্র পাঁচ দিনের মাথায় বাংলা বিষয়ের কিছুটা পরিবর্তন এনে বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে সংশোধিত এ সিলেবাস প্রকাশ করা হয়।

এ বিষয়ে এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবীর চৌধুরী বলেন, বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। ২০২৫ সালে যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এ সিলেবাস অনুসরণ করবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চালু করা ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ২০২৫ সাল থেকে আবার বিভাগ বিভাজন ফিরছে। সে ঘোষণা অনুযায়ী বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরণ ও নম্বর বণ্টন প্রকাশ করে এনসিটিবি।

ওই পরীক্ষার নম্বর বিভাজনে দেখা গেছে, ব্যবহারিক না থাকা বিষয়গুলোর রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর থাকবে। ব্যবহারিক থাকা বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

Update Time : ০৫:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫