ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে মশাবাহিত রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৩২ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ২৭৬ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাহিরে) ২৮০ জন, চট্টগ্রাম বিভাগের ২০৯ জন, বরিশাল বিভাগের ২০৪ জন, খুলনা বিভাগের ২৪১ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ৫৩ জন ও ময়মনসিংহ বিভাগের ১১২ জন রয়েছেন।

চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে। এ মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৬৬ জন।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Tag :

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

Update Time : ১২:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬