ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনে মারা গেছেন ১১২ জন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ১৪৯ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।

বিভাগভিত্তিক হিসাবে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এরপর রয়েছে খুলনা ও বরিশাল বিভাগ। মৃত্যুর সংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর রয়েছে খুলনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

Update Time : ০১:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬