ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

২৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে অংশ নেবেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২৮৩ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চে ‘মুজিব হান্ড্রেড কাপ’ নামে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানকে নিয়ে কনসার্ট করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

ম্যাচ বাতিল হলেও আগামী ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্ট হতে যাচ্ছে। কনসার্টে অংশ নেবেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তার পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’।

মমতাজ ও মাইলসের সঙ্গীত পরিবেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, ‘মমতাজ ও মাইলস এ আর রহমানের কনসার্টে থাকছেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ দর্শকেরাও টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি।

এখন চলছে কনসার্ট আয়োজনের প্রস্তুতি। বসানো হয়েছে মঞ্চ-গ্রিন রুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে সরাসরি কোনও চ্যানেলে দেখাবে কিনা, সেটি চূড়ান্ত হয়নি। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘কোনও টিভি দেখাবে কিনা এটি এখনও চূড়ান্ত হয়নি।’

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কনসার্টে অংশ নেবেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান

Update Time : ০৪:৩১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২