ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

৪৩তম বিসিএসে এক হাজার ৮৯৬ জনকে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি

৪৩তম বিসিএসে এক হাজার ৮৯৬ জনকে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত এক হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে।
এতে গত ১৫ অক্টোবরের এসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর ফলে এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়া ২৬৭ জনের নিয়োগ ঝুলে গেল বলে সংশ্লিষ্টরা বলছেন।
এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন।
বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ২৬ জন। পররাষ্ট্র ক্যাডারে তিনজন বাদ পড়েছেন এবং পুলিশে ৮ জন বাদ পড়েছেন।
৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন  ৯৯ জন।
সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন।
৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে ৪৩তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ হতে উত্তীর্ণদের নতুন করে তথ্য সংগ্রহ করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হয়। নতুন করে তথ্য সংগ্রহের পর অধিকতর যাচাই-বাছাই শেষে নতুন করে নিয়োগ প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে ৪১তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন বাদ পড়েছিলেন।
Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৪৩তম বিসিএসে এক হাজার ৮৯৬ জনকে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি

Update Time : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪