ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় জম্মু ও কাশ্মিরের পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সেনা আহত

অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় জম্মু ও কাশ্মিরের পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সেনা আহত হয়েছেন। শনিবার (৪ মে) সেনাদের বহনকারী গাড়ি বহরের দুটি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়া হয়।

একটি সূত্র জানিয়েছে, আহত পাঁচ সেনার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর পর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

বিমানবাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলেছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ বিভাগে ভারতীয় বিমানবাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন সেনা হতাহত হয়েছে।

হামলার শিকার হওয়া সেনারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল। তখন তারা অতর্কিত হামলার মুখে পড়েন।

সূত্র: এনডিটিভি

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় জম্মু ও কাশ্মিরের পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর পাঁচ সেনা আহত

Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪