ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

অনেক নাটকীয়তার পর স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অনেক নাটকীয়তার পর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বর্ড (পিসিবি)। তবে দলে নেই তেমন কোনো চমক। কারণ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকেই বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড তৈরি করেছে পিসিবি।

দলের বড় নাম শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের সঙ্গে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের মতো তারকারাও আছেন বাবরের দলে। প্রথমবারের মতো আইসিসির এই সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব ও উসমান খান।

২৫ মে ছিলো স্কোয়াড চূড়ান্ত করার শেষ দিন। তার আগেরদিনই জরুরি বৈঠকের পর স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দল ঘোষণার আগে অবশ্য এ নিয়ে কম নাটকীয়তা হয়নি। ৭ জুন ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। এরপর ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ১২ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

১৫ সদস্যের পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।

উল্লেখ্য, ২০০৯ সালে একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের সবশেষ আসরে ফাইনালে ইংলিশদের কাছে হেরে যায় তারা।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

অনেক নাটকীয়তার পর স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি

Update Time : ০৪:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪