ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল!

অফিস খুলছে ১১ আগস্ট, টিকা ছাড়া প্রবেশ নিষেধ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ৩৪৯ Time View

বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে অফিস খোলে দেওয়া হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।

করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত পরিসরে যানবাহন ও রেল চলাচল করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক জানান, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়স্কদের শাস্তির আওতায় আনা হবে।।

তিনি আরও জানান, রাস্তাঘাট কেউ অকারণে বাইরে বের হলে বা যাতায়াতের সরকারি নির্দেশনা ভাঙলে প্রয়োজনে অধ্যাদেশ জারি করে তাদের আইনের আওতায় আনা হবে।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অফিস খুলছে ১১ আগস্ট, টিকা ছাড়া প্রবেশ নিষেধ

Update Time : ১০:১৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১