ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

অবরুদ্ধ শহর বাখমুটে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন

অবরুদ্ধ শহর বাখমুটে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে যে পুরো বাখমুট জ্বলছে। এর ফলে শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতোও দেখা যায়।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় এই বোমার ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

ফসফরাস বোমাবর্ষণের ফলে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে, যা নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল।

বাখমুতের কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে শহরটি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বাখমুতে লড়াইয়ে মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছেন বলে পশ্চিমরা কর্মকর্তারা ধারণা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অগ্নিসংযোগকারী গোলাবারুদের পাশাপাশি ফসফরাস হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাখমুতের অদখলকৃত এলাকা।

কিয়েভের বিশেষ বাহিনীর কমান্ড বলেছে, মস্কোর বাহিনী ‘শহর ধ্বংস’ অব্যাহত রেখেছে।

তবে বাখমুতে রাশিয়ার সামরিক বাহিনী ঠিক কখন ফসফরাস হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কিন্তু ইউক্রেনের শেয়ার করা ফুটেজে বাখমুতের সুউচ্চ ভবনগুলোতে আগুনে জ্বলতে দেখা গেছে। আর এই ভিডিও ফুটেজ ইউক্রেনের সামরিক বাহিনী নজরদারি ড্রোন থেকে ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা যায়, মাটিতে আগুন জ্বলছে এবং ফসফরাসের সাদা মেঘ রাতের আকাশকে আলোকিত করছে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

অবরুদ্ধ শহর বাখমুটে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন

Update Time : ০৫:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩