ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

অবসর ভেঙে ৫৮ বছরে ফুটবলে ফিরছেন রোমারিও!

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও অবসরে ভেঙে ফুটবলে ফিরছেন! ৫৮ বছর বয়সে ব্রাজিলের ফুটবলার হিসেবে নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৮ মে থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিভাগের লিগ কারিওকা চ্যাম্পিয়নশিপে চাইলে খেলতে পারবেন তিনি।
রিও ডি জেনিরোর ‘আমেরিকান ফুটবল ক্লাব’-এর খেলোয়াড় হিসেবে নাম নিবন্ধন করিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিলের স্ট্রাইকার রোমারিও। ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।
এক ইনস্ট্রাগ্রাম পোস্টে রোমারিও জানিয়েছেন, কোনো লিগ ম্যাচে তিনি খেলবেন না। তবে আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে ছেলে রোমারিনহোর সঙ্গে দুই-একটা ম্যাচ খেলার ইচ্ছে আছে বলেও উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, ‘আমি চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাচ্ছি না। তবে প্রাণের ক্লাবের হয়ে ছেলের সঙ্গে খেলতে পারলে আরেকটা স্বপ্ন পূরণ হবে। কী বলেন আপনারা?’
রোমারিও ২০০৯ সালে আমেরিকা ক্লাবের হয়ে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন।’ এরপর ক্লাবটির প্রেসিডেন্ট হন তিনি। পাঁচ বছর পর রিওডি জেনিরোর সিনেটর নির্বাচিত হন।
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

অবসর ভেঙে ৫৮ বছরে ফুটবলে ফিরছেন রোমারিও!

Update Time : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪