ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

অ্যালিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল চট্টগ্রাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৮ Time View
অ্যালিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল চট্টগ্রাম। ১৩৫ রানের জবাবে খেলতে নেমে ১৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেল বরিশাল।
রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলে বরিশাল। শুভাগত হোমের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন সৌম্য। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ বলে ৯৮ রানের জুটি গড়েন তামিম ও কাইল মায়ার্স। আর এতেই ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম।
২৬ বলে ৫০ রান করে বিলাল খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মায়ার্স। ততক্ষণে ম্যাচের ভাগ্য গড়া হয়ে গেছে অনেকটাই। আরেক প্রান্ত আগলে রেখে শেষ অবধি অপরাজিত থাকা তামিম ৪৩ বলে ৫২ রান করেন।
এর আগে, সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। বড় কোনো জুটি গড়ারই সুযোগ পায়নি দলটি।
ওপেনার জশ ব্রাউন কিছু ঝলক দেখিয়েছিলেন বটে। কিন্তু ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
বরিশালের হয়ে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম ও জেমস ফুলার।
Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অ্যালিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএল থেকে বিদায় নিল চট্টগ্রাম

Update Time : ১২:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪