ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।
তিনি আরো বলেন, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ।
এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে।
ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।
তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না: অর্থ উপদেষ্টা

Update Time : ০৫:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫