ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য মরিসের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৭৩ Time View

ক্রিস মরিসের ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি। চতুর্দশ আইপিএলের নিলামে সেটা গিয়ে ঠেকলো ১৬ কোটি ২৫ লাখ রুপিতে। আর তাতেই ইতিহাস গড়লেন প্রোটিয়া অলরাউন্ডার। আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার মরিস।

চেন্নাইয়ে আইপিএলের নিলামে মরিসের জন্য প্রথমে বিড করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। মরিসকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ত্রিমুখী লড়াইয়ে বাড়তে থাকে মূল্য। শেষ পর্যন্ত লড়াইয়ে জেতে রাজস্থান রয়্যালস। এর আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের।

২০১৫ সালে ভারতীয় এই অলরাউন্ডারকে ১৬ কোটি রুপিতে কিনে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান এই পেসারকে গত বছর (২০২০ আইপিএল) ১৫ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলও বিক্রি হয়েছেন চড়া মূল্যে। ১৪ কোটি ২৫ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ২৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা ঝাই রিচার্ডসন। ২৪ বছর বয়সী এই পেসারকে ১৪ কোটি রুপিতে নিলাম থেকে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য মরিসের

Update Time : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১