ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ বিলাসবহুল একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্তাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু আজকের নামাজের সময়সূচি: ৬ মে ২০২৬ ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

আওয়ামী লীগের ২২৮৬টি মনোনয়ন ফরম থেকে আয় ১১ কোটি টাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এ নিয়ে গত দুই দিনে আওয়ামী লীগের ২ দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র থেকে আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ১ হাজার ১৮০টি এবং অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

তিনি জানান, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৭০টি, চট্রগ্রাম বিভাগে ২৩১টি, ময়মনসিংহ বিভাগে ১২টি, সিলেট বিভাগে ৬৩টি, খুলনা বিভাগে ১৬৫টি, বরিশাল বিভাগে ৯০টি, রাজশাহী বিভাগে ১৪০টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৬০টি, আর অনলাইনে বিক্রি হয়েছে ১৪টি।

এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে, প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।

Tag :
জনপ্রিয়

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

আওয়ামী লীগের ২২৮৬টি মনোনয়ন ফরম থেকে আয় ১১ কোটি টাকা

Update Time : ০১:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩