ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে: আবহাওয়া অধিদফতর

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল পরিষ্কার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বাড়তে থাকে মেঘের আনাগোনা। বিকালের দিকে অন্ধকার হয়ে আসে অনেক এলাকা। প্রথমে হালকা এবং পরে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট বিভাগসহ প্রায় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। ২৭/২৮ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে তিনি জানান। তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর ও কুমিল্লা এই লাইন ধরেই বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে: আবহাওয়া অধিদফতর

Update Time : ০৪:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩