ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৮ Time View
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার ক্ষেত্র, তাই যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আলোকে তারা কীভাবে বাংলাদেশের চাহিদা মেটাতে সহযোগিতা করবে সে বিষয়ে উপসহকারীমন্ত্রী আফরিন আক্তারের সাথে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে একটি নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সকল উন্নয়ন সহযোগী সেখানে সাহায্য করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমেরিকাও থাকবে এবং পরিকল্পনায় তারা বাংলাদেশের চাহিদার কথা মাথায় রাখবে।
আলোচনায় পরিবেশগত চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন প্রচারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের টেকসই সুবিধা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, মাইকেল শিফার, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর এশিয়ার জন্য ব্যুরোর সহকারী প্রশাসক  আল্লা কামিনস, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, পারমাণবিক নিরাপত্তা ও অপ্রসারণের উপ-পরিচালক, হেইলি বেকার, ইউএসএআইডিতে ব্যুরোর এশিয়া ফর স্টাফের ভারপ্রাপ্ত প্রধান, ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান  এবং ব্রনউইন লেভেলিন, ইউএসএআইডি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কর্মকর্তাসহ বিশিষ্ট প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে

Update Time : ০৫:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪