ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩২ Time View

আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা হজের ‘বিশেষ ভিসা’ গ্রহণ করবেন এবং যারা নিয়মতান্ত্রিকভাবে সৌদি আরবে বসবাস করেন, বিদেশী নাগরিকদের মধ্যে তারাই শুধু হজ পালন করতে পারবেন। ভিজিট ও ওয়ার্কিং ভিসাধারীরা এ বছর হজ পালনের আবেদন করতে পারবেন না।

তবে এ বছর হজ আদায়ের পদ্ধতি ও দেশী-বিদেশী হজযাত্রীদের সংখ্যার ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি মন্ত্রণালয়। বিবৃতিতে তারা জানিয়েছে, পরে এ বিষয়ে যে সিদ্ধান্তই নেয়া হবে তা বিস্তারিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত মৌসুমে সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী মাত্র ৬০ হাজার মুসুল্লিকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছিল। তবে সব হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নেয়াটা বাধ্যতামূলক ছিল।

সূত্র : আল আরাবিয়া ও আল আহরাম

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি

Update Time : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২