ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ ডোজ টিকা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ৩১২ Time View

আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ ডোজ টিকা। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন ৬০ লাখ ডোজ এবং সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে।

বুধবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেয়া হবে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেয়া হয়েছে।

অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন।

Tag :

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

আগামী ১০ দিনের মধ্যে দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ ডোজ টিকা

Update Time : ০৪:৩০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১