ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।’
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এ সম্মেলনের ফাঁকে উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে আয়োজন করা হয়। সেখানে সারাবিশ্বের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গবেষকরা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট ইতালির রোমে অবস্থিত এফএওর সদর দপ্তরে আগামী ১০-১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Update Time : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫