ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অ্যারন ফিঞ্জের দল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৩০০ Time View

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অ্যারন ফিঞ্জের দল।

এদিকে পাকিস্তানের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে। অজি অধিনায়ক প্যাভিলিয়নে ফেরার পর দলের রানের চাকা সচল করেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। তবে শাদাব খানের জোড়া আঘাত চাপে পরে অস্ট্রেলিয়া।

দুই ওভারে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে রাখেন লেগ স্পিনার শাদাব খান। নিজের প্রথম ওভারে বিপজ্জনক মিচেল মার্শকে আউট করেন শাদাব। স্লগ সুইপ করতে গিয়ে লং লেগে ক্যাচ দেন মার্শ। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করে ২৮ রান। পরের ওভারে স্মিথ ক্যাচ দেন মিড উইকেটে (৫)।

এদিকে আজ যখন সতীর্থরা যখন আসা যাওয়ার মিছিলে তখন দেয়াল হয়ে দাঁড়িয়ে রান তুলছিলেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে ছিল রানের ফোয়ারা। প্রায় একাই শাসন করছিলেন বোলারদের। কিন্তু ১১তম ওভারের প্রথম বলে তাকে ফিরিয়ে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরালেন লেগ স্পিনার শাদাব। পরের ওভারে তার শিকার গ্লেন

ম্যাক্সওয়েল। দুই হার্ডহিটারকে ফিরিয়ে শাদাব খান ম্যাচের ভাগ্যটাই মনে হয় বদলে দিয়েছিলে।

কিন্তু শেষ দিকে মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। স্টয়নিস ৩১ বলে ৪০ আর ম্যাথু ওয়েড ১৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে পৌছে যান।

Tag :
জনপ্রিয়

আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অ্যারন ফিঞ্জের দল

Update Time : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১