ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আজকের আফগান-লঙ্কান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য

  • Reporter Name
  • Update Time : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৯ Time View

‘বি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য। লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন।

প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে ঘরের বিমান। নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। তবে তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারের ফলেই পড়েছে বড় প্রভাব।

‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানের রানরেট +২.১৫০। এরপর রয়েছে শ্রীলঙ্কা (+১.৫৪৬)। আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন।

উল্লেখ্য, টি-টোয়েন্টিতে মোট ৮বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় ৩টি। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তামিম-সাকিবরা তাকিয়ে আছে আসালাঙ্কাদের দিকে।

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

আজকের আফগান-লঙ্কান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়া কাপের ভাগ্য

Update Time : ০৫:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫