আজ দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর দিন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ দিনে আজই নির্ধারিত হতে যাচ্ছে মৌসুমের শিরোপা। ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডান ডার্বির ওপর নির্ভর করছে অনেক সমীকরণ। অন্যদিকে ফুটবল ভক্তদের জন্য থাকছে বিশ্বকাপের মেগা সব ম্যাচ। আজ এবং আগামীকাল সকাল মিলিয়ে মাঠে গড়াচ্ছে তিনটি হাইভোল্টেজ ম্যাচ। দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ টিভি সূচি:
ঢাকা প্রিমিয়ার লিগ (মৌসুমের শেষ দিন)
আবাহনী লিমিটেড বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব
সকাল ৯টা, সরাসরি: টি স্পোর্টস টিভি ও ইউটিউব
গুলশান স্পোর্টিং ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস টাইগার্স
সকাল ৯টা, সরাসরি: টি স্পোর্টস ইউটিউব
অগ্রণী ব্যাংক বনাম গাজী টায়ার্স স্ট্রাইকার্স
সকাল ৯টা, সরাসরি: টি স্পোর্টস ইউটিউব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম লেপার্ডস
সকাল ৯টা, সরাসরি: টি স্পোর্টস ইউটিউব
ফিফা বিশ্বকাপ ২০২৬
দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্র
সকাল ৮টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কানাডা বনাম বসনিয়া-হার্জেগোভিনা
রাত ৮টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
আগামীকাল সকাল ৭টা, সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
অনলাইন ডেস্ক 
















