ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে সারাদেশে মিলবে টিসিবির পণ্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬২ Time View

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রমের আওতায় সাশ্রয়ী মূল্যে সারাদেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেয়া হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি করপোরেশেন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে ভর্তূকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্যতেল ও ডাল) ক্রয় করতে পারবেন বলেও জানানো হয়

Tag :

আজ থেকে সারাদেশে মিলবে টিসিবির পণ্য

Update Time : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪