ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মহানবমী, বাজছে দেবীর বিদায়ীঘণ্টা

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। নানা আচার-আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায়, ভক্ত-পূণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। কাল দশমীতে বিসর্জন।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, নবমীর সকালে তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা করা হয়। পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দেবীদুর্গার পূজা হয়। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিতপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবমীর পূজা। সন্ধ্যায় ‘মহা আরতি’। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতিও রয়েছে। তবে নবমীতে মণ্ডপে মণ্ডপে আগত ভক্তদের মাঝে বিষাদের সুর। কাল দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  দেবীদুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিটজুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।

মহানবরাত্রিতে দেবীদুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায়।

Tag :

আজ মহানবমী, বাজছে দেবীর বিদায়ীঘণ্টা

Update Time : ০৩:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫