ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৬ Time View

১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে সেপ্টেম্বর জুড়ে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে একদফার আন্দোলনকে চূড়ান্ত ধাপে রূপ দেয়ার চিন্তাভাবনা দলটি। পাশাপাশি সরকারের একতরফা নির্বাচনও রুখে দিয়ে লড়াইয়ে টিকে থাকতে চায় বিএনপি।

৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর বেলা ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্ত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দলের কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করবে দলটি। অনুষ্ঠানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিন সারাদেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর রমনা গ্রিনের সবুজ চত্বরে জিয়াউর রহমান বিএনপির পতাকা ওড়ান। দলীয় সূত্রমতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৭১টি। এসব মামলায় আসামি ৪১ লাখ ৪৫ হাজার ৬৭৯ জন। একই সময়ে নিহত হয়েছে এক হাজার ৫৩৯ নেতাকর্মী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে নিহত হয়েছে ৭৯৯ নেতাকর্মী। আর গুম হয়েছে ৭৮১ নেতাকর্মী।

২৮ জুলাই থেকে একদফা কর্মসূচিতে পুলিশ-আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হামলা-সংঘর্ষ ঘটনায় গত মঙ্গলবার পর্যন্ত নতুন মামলা হয়েছে ৩২৭টি। এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ৪৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার এক হাজার ৬২০ জন। আহত হয়েছে এক হাজার ২৫০ জন।

বিএনপি নেতাদের দাবি, জেল-হেফাজতে মারা গেছেন সহস্রাধিক নেতাকর্মী। হামলার শিকারে হয়ে পঙ্গুত্ববরণ করেছেন অনেকে। গুম করা হয়েছে নেতাকর্মীদের। তারপরও বিএনপি সাংগঠনিকভাবে টিকে আছে। দল ভাঙেনি, অন্য দলেও কোনো নেতা যোগ দেয়নি। মামলায় জর্জরিত হয়েও বিএনপি মাঠ ছাড়েনি। এবার সরকার পতনে একদফা আন্দোলন যুগপৎ ধারায় নতুন জোট গঠন করা হয়েছে। একযোগে যুগপৎ আন্দোলন করছে ৩৬ দল। ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোটসহ বেশ কয়েকটি দলও আলাদাভাবে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

আজ ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৪৬ বছরে পা দিচ্ছে বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)

Update Time : ০২:৫৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩