ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

আটক ৫ সাবেক শিক্ষার্থীসহ শাবিপ্রবির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ৩৩৬ Time View

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থসহায়তা দেওয়ার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক ৫ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতে জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন সিলেট নগরীর আম্বরখানার বাসিন্দা সুজাত আহমেদ লায়েক। মামলায় আটক ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

মামলার অভিযোগের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

আন্দোলনকারীদের অনুরোধেও অনশন ভাঙেননি অনশনকারীরা

গতকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকার বিভিন্ন স্থান থেকে শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

তারা হলেন- হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুইন (৩১), এ এফ এম নাজমুল সাকিব (৩২), একেএম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭)।

পরে আজ তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, ‘সাবেক ৫ শিক্ষার্থীকে আটকের মূল কারণ তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়েছিলেন অর্থের জোগানদাতা হিসেবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকে উস্কানি দিয়ে অশান্ত করা এবং অন্যদিকে প্রবাহিত করা।’

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ঢাকায় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের আটক করে পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বর্তমানে জালালাবাদ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এসএমপি কমিশনার আরও বলেন, ‘অর্থের জোগানদাতা হিসেবে তাদের উদ্দেশ্য কী তাও তদন্তে আসবে। যেমন জঙ্গিদের অর্থ জোগানদাতা আছে, আর এই অর্থ দিয়ে জঙ্গিরা কেবলমাত্র খাবার খায় না, বরং এটা দিয়ে বোমা বানায় বা কিনে। অর্থাৎ তাদের উদ্দেশ্য কী তা আসবে তদন্তে।’

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

আটক ৫ সাবেক শিক্ষার্থীসহ শাবিপ্রবির ১৫০ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৩:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২