ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৭২ Time View
গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয়।
যেখানে বলা হয়েছে অপরাধ সংঘটনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না। তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন।
এর আগে, বৈঠকে যোগ দিতে বেলা ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করছেন। ফলে সচিবালয়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

Update Time : ১২:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪