ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মাউশির নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৮ Time View

আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে দিবসটি পালনে সব স্কুল-কলেজে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে স্ব স্ব কর্মসূচি গ্রহণ করতে বলেছে সংস্থাটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব স্কুল ও কলেজগুলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে নির্দেশনা দেয়া হয়। আদেশটি সব স্কুলের প্রধান শিক্ষক, কলেজে অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

যেসব নির্দেশনা মানতে হবে-

আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে। আর দিবসটির সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্প ও সৃজনশীল লেখা ও তাদের আঁকা ছবি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে বলা হয়েছে।

মাউশি বলছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূচি গ্রহণ করবে। আর শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সংগতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে এসব কর্মসূচি পালনের জন্য বলা হলো।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মাউশির নির্দেশনা

Update Time : ১০:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪