ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আন্দোলনকারীদের মঞ্চে জুমার নামাজ আদায়, সমাবেশ শুরু

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনেই জুমা আদায় করেন তারা।সরেজমিনে দেখা যায়, নামাজ শেষে এই মঞ্চে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। সমাবেশে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা যমুনার সামনে থেকে পোয়ারার সামনে সরে আসে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা।এদিকে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে যমুনার সামনে ডিউটিরত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনকারীদের মঞ্চে জুমার নামাজ আদায়, সমাবেশ শুরু

Update Time : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫