ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না লিটন, ডাক পেয়েছেন সোম্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৯ Time View

বাংলাদেশের অধিনায়ক পাঁজরের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে রাখেনি বিসিবি। এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচেও ছিলেন না উইকেটরক্ষক-ব্যাটার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।

লিটনের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি তিনি (দাস)।

এমআরআই স্ক্যানে জানা গেছে, বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং  টি-টোয়েন্টি সিরিজটিতে খেলতে পারবে না। মেডিক্যাল টিম তার পুনর্বাসন তদারকি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের।

বাংলাদেশি অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে।
এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা আছেন আফগানিস্তান সিরিজে। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়।

বাংলাদেশ দল :

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

Tag :

প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না লিটন, ডাক পেয়েছেন সোম্য

Update Time : ০১:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫